নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

সাবিনা নূর; সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন  নতুনধারা

প্রেস বিজ্ঞপ্তি

প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকসহ সারাদেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ৩০ মার্চ প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানান।
দাবী জানানোর পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাবিরোধী-স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে একের পর এক এক সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার-সাংবাদিক ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক।  অথচ দৈনিক প্রথম আলো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিককে ক্ষমতাসীনদের বিপক্ষে শত্রুপক্ষ করে দেয়াটা এক রকমের গভীর ষড়যন্ত্র।
এই ষড়যন্ত্র থামাতে না পারলে লোভি-লম্পট-দুর্নীদিবাজদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ।
যা আমাদের কারোই প্রত্যাশা নয়। অতএব, বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর কথা ভেবে হলেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে বুদ্ধিমানের কাজ।
বার্তা প্রেরক
( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!